জরুরী বার্তা | www.joruribarta.com
নাজমুস সাকিব | ঢাকা
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ এএম
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ এএম
দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতনকাঠামো নির্ধারণে আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) তৃতীয়বারের মতো বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের ১৯তলায় সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বৈঠকে মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন শ্রেণির জন্য নতুন মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হবে।
এর আগে ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেয়। নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং অন্যান্য গ্রেডে ৩৮ হাজার থেকে ৪৮ হাজার টাকা মজুরি দাবি করা হয়েছে।
তবে ওই বৈঠকে মালিকপক্ষ কোনো লিখিত প্রস্তাব দিতে পারেনি। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় চাওয়া হলে বোর্ড চার কার্যদিবস সময় দেয়।
এদিকে শ্রমিক অসন্তোষ ও কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। পরিস্থিতি স্বাভাবিক না হলে মজুরি বোর্ডের আলোচনায় অংশগ্রহণ নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছিল সংগঠনটি।
বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালে নির্ধারণ করা হয়েছিল। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকেরা নতুন বেতনকাঠামোর দাবি জানিয়ে আসছেন।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team